পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা হামলার অপচেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।আজ শনিবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।প্রয়োজনে লাখ লাখ মুসলিম জীবন দিয়ে হলেও পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন মন্ত্রী।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেছেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এ...