অভাবের কারণে প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রত্না বিশ্বাসকে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্লান্তি, দেরি আর পড়াশোনায় পিছিয়ে পড়ার শঙ্কা ছিল নিত্যসঙ্গী। তবে সরকারের উপহার হিসেবে একটি বাইসাইকেল পেয়ে বদলে গেছে তার স্কুলজীবন। এখন মাত্র ১০ মিনিটেই স্কুলে পৌঁছাতে পারবে রত্না। একই কর্মসূচিতে আরও ১৭ শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল, দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বসতঘর সহায়তাও।রত্না রাজশাহীর পবা উপজেলার খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা। সে ইউসেফ রাজশাহী টেক...