গ্রাহকের টাকা পরিশোধ তো দূরের কথা, খোদ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য। প্রতিষ্ঠানটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৩১৯ কোটি টাকার বেশি ঋণাত্মক হয়ে পড়েছে। আর্থিক এই বেহালদশার কারণে আটকে আছে গ্রাহকদের শতকোটি টাকার বীমা দাবি। সার্বিক পরিস্থিতি এতটাই নাজুক যে, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষা প্রতিষ্ঠান।
নিরীক্ষা প্রতিষ্ঠান পিনাকি অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার পিনাকি দাস তারনিরীক্ষা প্রতিবেদনে জানিয়েছেন, পদ্মা লা...