বহু কষ্টে টাকা
জমিয়ে ১০ কাঠা জমি কিনেছিলেন নাজমা বেগম। ভেবেছিলেন, অবশেষে হলো স্থায়ী একটি ঠিকানা।
হয়তো এই জমিতেই হবে তার শেষ আশ্রয়। তবে কে জানত, এতটা নির্দয় হবে প্রকৃতি?
নাজমার বয়স ৬০ ছুঁই
ছুঁই। এ বয়সেই ছয় বার নিজের সর্বস্ব বিলীন হতে দেখেছেন পদ্মায়। সাম্প্রতিক ভাঙনের
কবলে আবারও পড়েছে তার ভিটেমাটি। তাই এক বুক হতাশা নিয়ে পদ্মার তীরে বসে আছেন তিনি।
শুধু নাজমা নন, একই পরিস্থিতিতে পড়েছেন জাজিরার কাথুরিয়া এলাকার ৫০০ পরিবার।
শরীয়তপুরের
জাজিরায় তীব্র হয়ে উঠেছে পদ্মা নদীর ভাঙন। গত কয়েক দিনে নদীতে...