তার সঙ্গে আমার প্রথম পরিচয় শৈশবে, বয়স তখন ৮ কিংবা ৯। গ্রামে বিদ্যুৎ ছিল না। গরমের দিনে ঘুমানোর আগে বাবা গভীর রাত পর্যন্ত বাড়ির আঙিনায় ইজি চেয়ারে বসে থাকতেন। শীতল হাওয়ায় শরীর ঠান্ডা হলে ঘুমাতে যেতেন। সেই রাতে বাবা বসেছিলেন ইজি চেয়ারে, আমি পাশের বেঞ্চিতে। এ সময় তারার আলোয় একটা কিছুকে বাবার দিকে এগিয়ে যেতে দেখেই নিজের অজান্তে চিৎকার করে বলে উঠলাম, ‘বাবা, সাপ!’
বাবা সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে কাছের গোয়ালঘরের দরজায় ঠেস দিয়ে রাখা বাঁশের খুঁটি এনে সাপটাকে পিটিয়ে মেরে ফেললেন। আমি তখন বেঞ্চ...