আরব্য রজনীর গল্প অবলম্বনে পদাতিক নাট্য সংসদের ৪৫তম প্রযোজনা ‘আলিবাবা এবং চল্লিশ চোর’-এর নবম প্রদর্শনী হবে আজ সন্ধ্যা ৭টায়। ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে এই মঞ্চায়ন। নাট্যরূপ দিয়েছেন উম্মে হানী। নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। নাটকের গল্পে দেখা যাবে, সম্রাট শাহরিয়ার নিজের প্রথম স্ত্রীর কাছে প্রতারণার শিকার হয়ে ধীরে ধীরে নারীবিদ্বেষী শাসকে পরিণত হন। তিনি প্রতিদিন রাজ্যের একজন করে অবিবাহিত নারীকে বিয়ের পর শর্ত দেন— যদি তাকে গল্প শুনিয়ে সারা রাত জাগিয়ে রাখতে না পারে, তাহলে...