চায়ের দোকানে বসে আড্ডা, রাজনৈতিক আলোচনা কিংবা মোবাইল ফোনে ব্যস্ত থাকার চেনা দৃশ্যের বাইরে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মাথাফাটা বাজারে। সেখানে চা বা কফির কাপে চুমুক দেওয়ার পাশাপাশি বই পড়ছেন তরুণ-যুবকরা। স্থানীয় উদ্যোক্তা তৌফিকুর রহমান খোকনের (২৮) কফি হাউজে গড়ে উঠেছে ‘পথ পাঠাগার’। ছোট এই পাঠাগারটি এখন এলাকার তরুণদের বই পড়ার নতুন ঠিকানা হয়ে উঠেছে।
পার্শ্ববর্তী গাছগড়া গ্রামের নূর হোসেনের ছেলে তৌফিকুর রহমান খোকন (২৮)। টিউশনি ও চা-কফি বিক্রির টাকায় স্ত্রী উম্মে সালমাকে নিয়ে...