মানুষের জীবনে
কিছু কাজ সাধারণ দৃষ্টিতে খুবই সাধারণ মনে হয়ে। যেমন, কাউকে তার গন্তব্যের রাস্তা
দেখিয়ে দেওয়া, অপরিচিত কাউকে প্রয়োজনীয় তথ্য জানানো কিংবা বিপদে পড়া কাউকে
সঠিক সিদ্ধান্তের দিকে একটু এগিয়ে দেওয়া। কাজগুলো করতে কয়েক মুহূর্তের বেশি সময়
লাগে না। কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের উপকারে করা এমন ছোট কাজগুলোও সাদাকায়
পরিণত হতে পারে। মহানবী (সা.) মানুষের কল্যাণের পরিধিকে এতটাই বিস্তৃত করেছেন যে,
একজন মানুষ প্রতিদিনের স্বাভাবিক
জীবনযাপন করেও অসংখ্য সাদাকার সুযোগ লাভ করতে পারে। হাদিসে এসেছে-...