এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই
পণ্যমেলা-২০২৬’-এ ১৪ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকার পণ্য
বিক্রি হয়েছে। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা ২০ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৭৪৪
টাকার ক্রয়াদেশ বা অর্ডার পেয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের
টেন্ট-জি প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব
ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি জানালেন, গতবার মেলা ১০ দিনের
জন্য হলেও এবার জায়গা...