শুধু চিঠি কিংবা প্যাকেট
নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ
ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’ সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম
কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা— এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। ফিরতে
শুরু করেছে গ্রাহকের আস্থা।
সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা
সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক
কাজী আসাদুল ইসলাম। মহাপরিচালক বললেন, দেশের আইনে অবৈধ নয়, এমন যেকোনো পণ্য এখন ডাকের
গাড়িত...