ক্ষমতাসীন বিএনপির ১ ডিসেম্বরে সমাবেশের স্থান
পরিবর্তন হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে এই সমাবেশ হবে নয়াপল্টনে কেন্দ্রীয়
কার্যালয়ের সামনের সড়কে।
আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি ঘোষিত মাসব্যাপী কর্মসূচি
শুরু হচ্ছে এই সমাবেশ দিয়ে। এতে প্রধান অতিথি থাকছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান
তারেক রহমান।
স্থান পরিবর্তনের কারণ তুলে ধরে রিজভী বলেন, ‘সোহরাওয়ার্দী
উদ্যানের বিন্য...