সেতুর
নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
রয়েছে। নিলামের শর্তেও তা স্পষ্টভাবে উল্লেখ
করা হয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই মাদারীপুরের শিবচর উপজেলার নয়াবাজার সেতুর কাছাকাছি এলাকা থেকে বালু ও
মাটি কাটার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও চলছে এ খননকাজ। এতে ঝুঁকিতে পড়েছে মাদারীপুরের শিবচর উপজেলার গুরুত্বপূর্ণ নয়াবাজার সেতু।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নিলামে কেনা বালু উত্তোলনের পাশাপাশি সরকারি সম্পত্তি...