পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেট বরাদ্দের টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন খাতের বরাদ্দ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে কার্যালয়টির সদ্য সাবেক পরিসংখ্যান কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মনিরুল হকের বিরুদ্ধে।অভিযোগ রয়েছে, বিদ্যুৎ বিল, কম্পিউটার সামগ্রী কেনা, কম্পিউটার মেরামত, মনিহারি পণ্য, অনুষ্ঠান ও উৎসবসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা সরকারি অর্থ যথাযথভাবে ব্যয় না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করেন মনিরুল হক। এর আগে নৌযান...