কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার (প্রতি বস্তা ৫০ কেজি) নিয়ে যান বিক্ষুব্ধ কৃষকরা। গত রবিবারের এ ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
সার উদ্ধারের পাশাপাশি তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ডিলারের রেজিস্টার ও ভাউচারে অসংগতি এবং কৃষক নন— এমন ব্যক্তির কাছে সার বিতরণের...