ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও কারখানা ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলে নাশকতা ও সহিংসতা ঠেকানোর কথা বলে মাঠে নেমেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থ...