ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের নির্বাচনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সভাপতি এবং ড. মারুফ আহমেদ মৃদুল মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, উপ-মহাসচিব পদে হেদায়েতুল আজিজ এবং কোষাধ্যক্ষ পদে আসিফুল হাসান মাসুদ নির্বাচিত হয়ে...