লন্ডনের রিজেন্টস পার্কের কাছে দেড় লাখ পাউন্ডের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। বাংলাদেশের প্রভাবশালী চৌধুরী পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট সম্পত্তি পুনরুদ্ধারের তদন্তের অংশ হিসেবেই এসেছে এই আদেশ। ফ্ল্যাটটির মালিক আনিসুজ্জামান রনি চৌধুরী বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই।যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী, অর্থের উৎস ব্যাখ্যা করতে না পারলে সুনির্দিষ্ট সম্পত্তি বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে কেনা বলে ধরে নেওয়া হয়। এরই ধারাবাহিক...