একটি অতি ক্ষুদ্র শৈবাল কীভাবে আলোর উৎস খুঁজে পায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে গবেষণার শুরু, কয়েক দশক পর সেটিই চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার এনে দিল তিন বিজ্ঞানীকে। মানব মস্তিষ্কের কার্যপ্রণালি বোঝার ক্ষেত্রে বৈপ্লবিক অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল।আজ সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি বিজয়ীদের নাম ঘোষণা করে। আলোক-সংবেদনশীল আয়ন চ্যানেল এবং অপ্টোজেনেটিকস প্রযুক্তি নিয়ে তাদের গবেষণা স...