পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকদের নিয়ে ঢাকায় হয়েছে অনুষ্ঠান। লক্ষ্য একাধিক। এর অন্যতম হচ্ছে বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ। শুধু তাই নয়, এ আয়োজনের মাধ্যমে পোল্যান্ডের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের পাঠক ও সাহিত্যপ্রেমীদের পরিচয় করিয়ে দেওয়ারও একটি চেষ্টা করা হয়েছে।‘পোল্যান্ডের নোবেলজয়ী সাহিত্যিকগণ’ শীর্ষক বিশেষ এ সাহিত্য আলোচনা অনুষ্ঠান হয়েছে আজ শনিবার। ‘পোলিশ কালচার ইন বাংলাদেশ’ আয়োজনের অংশ হিসেবে এ সা...