স্যুটকেস খুলতেই নড়েচড়ে উঠল কিছু একটা। প্রথমে বোঝা গেল না, ভেতরে কী আছে। ভালো করে পরীক্ষা করতেই বেরিয়ে এল লোমশ মাকড়সা। একটি-দুটি নয়, শত শত। একসময় গুনে দেখা গেল, তিনটি স্যুটকেসে লুকিয়ে রাখা হয়েছে তিন হাজারেরও বেশি মাকড়সা। আর সেগুলো রাখা হয়েছে ব্যবহৃত, নোংরা মোজার ভেতর!ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার হোর্হে চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ৫ নভেম্বর নিয়মিত শুল্ক তল্লাশির সময় এই অদ্ভুত চালানটি ধরা পড়ে। দুটি স্যুটকেস নয়, তিনটি স্যুটকেসের ভেতরে মোজায় মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল ট্...