নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কলকাতায় ভাঙা হলো তার ভাষ্কর্য। বৃহস্পতিবার নিউ আলিপুরের বটতলা এলাকায় নেতাজির ভাষ্কর্যের ডান হাতের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ।
৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার তিনমাথার মোড়ের কাছে অবস্থিত ভাষ্কর্যটি। সেটি ঠিক কখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
নেতাজির ভাষ্...