দেশের নৃত্যশিল্পীদের মেধা বিকাশ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার প্রসার এবং নৃত্যাঙ্গনে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করতে আয়োজন করা হচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণিজন সম্মাননা ২০২৬’। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রথম দুই দিন চলবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা। শেষ দিন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সম্মাননা ও পুরস্কার বিতরণী। নৃত্যশিল্পে দীর্ঘদিনের অবদান, সাধনা, সৃজনশীলতা ও নেতৃত্বের স...