খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ‘শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর’ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্ত...