নিরপেক্ষ সাংবাদিকতার মোড়কে আসলে জনস্বার্থবিরোধী ব্যবস্থাই টিকে থাকে। এর বদলে তরুণদের ‘লিপ্ততার সাংবাদিকতা’ বা মানুষের অধিকারের পক্ষে লড়াকু সাংবাদিকতায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।অঅজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দিবস উপলক্ষে ‘রাজনীতি, ক্ষমতা ও আন্তঃসংশ্লেষ : তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।নূরুর কবীর বলেছেন, যখন সাংবাদিকতা করি, কার জন্...