বন্যার পানি নেমে গেছে; কিন্তু বেত্রাবতীর
বুক থেকে নামেনি শোক। যেখানে একসময় ঘর ছিল, সেখানে এখন নদী আর লাশ। যে পথে মানুষ ফিরত
আপনজনের কাছে, সে পথ চাপা পড়েছে কাদা, পলি আর ধ্বংসস্তূপে। আর মৃত্যুর পরও যেন স্বস্তি
নেই। প্রিয়জনের মরদেহ খুঁজে পাওয়া গেলেও তাকে ঘরে ফিরিয়ে আনা, শেষকৃত্য করা, শোকপালন—
সবই হয়ে উঠেছে এক অসম্ভব লড়াই। নেপালের বেত্রাবতীতে গত ২৬ আগস্ট ভয়াবহ বন্যার পর এ
ছবিই সামনে এসেছে। গতকাল রবিবার সরেজমিনে দেখা গেছে, বন্যার পর পুরো জনপদ প্রায় জনশূন্য।
বহু মানুষ নিখোঁজ, বহু পরিবার ছিন্নভ...