ফেনীর নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ হচ্ছিল, তারমধ্যে বিচারিক আদালতের রায়ে ১৬ আসামির সবাইকেই দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। কিন্তু হাইকোর্টের রায়ে দেখা গেল ভিন্ন চিত্র।সাত বছর আগের এই মামলায় আজ সোমবার উচ্চ আদালত যে রায় দিয়েছে, তাতে কেবল দুজনের মৃত্যুদণ্ড বহাল থাকছে। চারজনের সাজা কমে হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। ১০ জন খালাস পেয়ে এই মামলার দায় থেকে মুক্ত হয়ে গেলেন।ফেনীর বিচারক এই মামলায় নির্বিচারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এমন কথা বলা হয়েছে হাইকোর্টের দেওয়া রায়ে। তদন্তে...