দেশের চলচ্চিত্রজগতের একসময়ের জনপ্রিয় নায়ক সালমান শাহ। সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে পৃথিবী ত্যাগ করেন। তিনি আত্মহত্যা করেছেন, নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন— সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। তবে সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশের পর গত বছরের ২০ অক্টোবর রমনা মডেল থানায় হত্যা মামলা হয়। সেই মামলায় খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হওয়ায় ছেলে হত্যার বিচারে নতুন আশা দেখছেন মা নীলা চৌধুরী। এ বিষয়ে লন্ডন থেকে ফোনে কথা বলেছে...