রাষ্ট্রীয় ব্যাংকের শীর্ষ
পদে বসতে হলে এখন শুধু দীর্ঘ অভিজ্ঞতা বা উচ্চতর ডিগ্রি থাকলেই হবে না। প্রমাণ করতে
হবে তিনি কখনো ঋণখেলাপি ছিলেন না, কর ফাঁকি দেননি, আর্থিক জালিয়াতি বা দুর্নীতির সঙ্গে
জড়াননি এবং কোনো নিয়ন্ত্রক সংস্থার শাস্তিও পাননি। এমনকি নিয়োগের আগে গোয়েন্দা সংস্থা
ও দুদকের প্রতিবেদনের ভিত্তিতেও প্রার্থীর গ্রহণযোগ্যতা যাচাই করা হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের
এমডি নিয়োগ নীতিমালায় এ বিধান যুক্ত করে জারি করা হয়েছে নীতিমালা। এর নাম ‘রাষ্ট্রমালিকানাধীন
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থ...