সৃজনশীল অর্থনীতি কি নিছকই একটি আকর্ষণীয় নীতিগত স্লোগান, নাকি এটি সত্যিই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হয়ে উঠতে পারে? এই প্রশ্নকে কেন্দ্র করে আজ শনিবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর ফেসবুক লাইভে ‘আজকের এজেন্ডা’-এর বিশেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘সৃজনশীল অর্থনীতি: স্লোগান নাকি অব্যবহৃত সম্ভাবনা?’ শীর্ষক এই আলোচনাটি সঞ্চালনা করেন পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। ভার্চুয়াল এই গোলটেবিল বৈঠকে দেশের চলচ্চিত্র, ওটিটি, প্রকাশনা ও হস্তশিল...