যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পরীক্ষা শুরুর ঠিক আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা।পরীক্ষা দিতে আসা চাকরিপ্রত্যাশীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা পেয়ে কেন্দ্র থেকে বেরিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা।ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানিয়েছেন...