ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক আবাসিক শিক্ষার্থী। একদিন মাঝরাতে টের পান, তার কানে কিছু একটা ঢুকেছে। শুরু হয় প্রচণ্ড ব্যথা। রুমমেটরা তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য হলের গেটে নিয়ে যান। কিন্তু হলের দায়িত্বরত আবাসিক শিক্ষকের অনুমতি ছাড়া গেট খুলতে রাজি হননি প্রহরীরা। শিক্ষকের অনুমতি পেতে পেতে পেরিয়ে যায় কয়েক ঘণ্টা। আবার গেট খোলার অনুমতি মিললেও পাওয়া যাচ্ছিল না বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স। শেষমেশ মধ্যরাতে রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আরেকটি গল্প সুফিয়া কামাল হলের শ...