মানুষ সাধারণত বড় বড় ইবাদত, বিশাল দান-সদকা কিংবা অসাধারণ কোনো
নেক কাজকে বেশি গুরুত্ব দেয়। অথচ ইসলামের শিক্ষা হলো, আন্তরিকতার
সঙ্গে নিয়মিত করা ছোট ছোট নেক আমলও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহর
কাছে কোনো আমল ছোট নয়,
যদি তা একনিষ্ঠ নিয়ত ও ইখলাসের সঙ্গে সম্পাদিত হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (বুখারি, হাদিস: ৬৪৬৪)
এই হাদিস আমাদের ধারাবাহিক আমলের শিক্ষা দেয়। একদিন অনেক
ইবাদত করে পরে দীর্ঘদিন তা ছেড়ে দেও...