ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে দেশটির ৪ লাখের বেশি সেনা নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এ হিসাব।বেলারুশের বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকার দল সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো এসব তথ্য সংগ্রহ করেছে। এতে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদ রয়েছে। সনদগুলোতে মৃত ব্যক্তির বয়স, বসবাসের স্থান ও মৃত্যুর স্থানসংক্রান্ত তথ্যও রয়েছে।পরে এসব তথ্য গার্ডিয়ান এবং আরও কয়েকটি সং...