কিন্তু
আজ ইগরের মাথায় ফুটবলের চিন্তা নেই। আরও অনেক
জরুরি বিষয় ওর ভাবনায়।
না ফাটা ল্যান্ডমাইন আর
গোলা থেকে বাঁচার কায়দা
শেখাল ইগর।
দোনেৎস্কের
বন-জঙ্গল আর চাষের জমি
এখন ভয়ংকর ল্যান্ডমাইনে ভরা। তার মধ্যে
পুরনো আর নতুন দুই
ধরনেরই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ
শেষ হয়েছে ৮০ বছর হলো।
কিন্তু এখনো মাঝেমধ্যেই সেই
সময়কার মাইন পাওয়া যায়
এদিকটায়। তার ওপর আবার
বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে
চলতি যুদ্ধের হাজারো মাইন আর তাজা
গোলা।
দুটি
মোদ্দা কথা শিখিয়ে দিল
ইগর। এক, ঘাসের ওপর
বা কাঁচা রাস্তা দিয়ে হাঁ...