ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের ১৪ কিলোমিটার জুড়ে ফিটনেসবিহীন যানবাহন ও নিষিদ্ধ ত্রিচক্র যান চলাচল করছে। বেপরোয়া চলাচলে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়কটি।চলতি বছরের এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।উচ্চ আদালত বাংলাদেশের জাতীয় কয়েকটি মহাসড়কে থ্রি হুইলারসহ লেগুনা, নছিমন, ট্রাক্টর, ভটভটি, মাহিন্দ্রা ও এই জাতীয় যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এরপরেও মহাসড়কের মুন্সীগঞ্...