গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু ও ১৩৪ জন নারী। অর্থাৎ মোট ভুক্তভোগীর প্রায় ৪৭ শতাংশই শিশু।মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। এ ছাড়া ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর দুজনকে হত্যা করা হয়েছে। ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।যৌন নিপীড়নের শিকার...