ইট-পাথরের ধূসর খাঁচায় বন্দি ঢাকা যখন দূষণ আর বিষাক্ত বাতাসে হাঁসফাঁস করে, তখন এক টুকরো স্বস্তির ঠিকানা হয়ে দাঁড়িয়ে আছে চিরসবুজ রমনা পার্ক। যান্ত্রিক জীবনের ক্লান্তি ছাপিয়ে প্রতিদিন হাজারো মানুষকে বিশুদ্ধ অক্সিজেন, নির্মল পরিবেশ আর খানিকটা প্রশান্তির আশ্রয় দেয় এ উদ্যান। ৪০০ বছরের পুরনো রমনা পার্কের ইতিহাস, ঐতিহ্য এবং টিকে থাকার নীরব সংগ্রামের গল্প লিখেছেন শম্পা বিশ্বাস
ঢাকা— ইট-পাথরের এক বিশাল কংক্রিটের খাঁচা। যার সকাল হয় ধোঁয়া আর সিসার বিষে, রাত হয় ফুসফুস ক্ষয়ে যাওয়া মুমূর্ষুর কাশিতে। এ...