পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপির বিপুল খরচের ছবি সামনে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হিসাব অনুযায়ী, দলটির খরচ হয়েছে প্রায় ২৮৭ কোটি টাকা। চলতি বছরের মাঝামাঝি পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই পাঁচ রাজ্য মিলিয়ে বিজেপি দলীয় তহবিল থেকে খরচ করেছে ৫২৯ কোটি ৩৮ লাখ রুপি। আর এর অর্ধেকের বেশি, প্রায় ৫৪ শতাংশই খরচ হয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশনের (ইসি) কাছে পাঠানো এমন খরচের কথাই উল্লেখ করেছে দলটি।বিজেপি জানিয়েছে, পশ্চিমবঙ্গে সা...