দৈনিক আগামীর সময়ের প্রথম পাতায় গত ৩১ জুলাই প্রকাশিত ‘চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের সই করা প্রতিবাদলিপিতে প্রতিবেদনটির কিছু তথ্যকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, প্রতিবেদনে উল্লেখ করা ‘৮৬ কোটি টাকার হদিস না থাকা’-সংক্রান্ত অংশটি সঠিক নয়। তারা বলছে, চট্টগ্রাম পৌরসভা থেকে আলাদা হয়ে ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠার পর সরকারের কাছ থেকে প্রথম পর্যায়ে কালু...