বাসটির গন্তব্য ছিল, ছিল যাত্রীদেরও— কেউ ফিরছিলেন বাড়ি, কেউবা হয়তো যাচ্ছিলেন কাজের প্রয়োজনে। হঠাৎ নাটোরের বড়াইগ্রামে পাবনা-নাটোর মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিমেষেই সব শেষ। ১৪ জনের জীবনযাত্রা থেমে যায় চিরতরে, আহত ২০ জনের বেশি। তাদের ফেরার কথা ছিল স্বজনদের কাছে; ফিরলেন না সবাই। এ চিত্র গত মঙ্গলবার ভোরের। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা যখন দুমড়েমুচড়ে যাওয়া যান থেকে হতাহত ব্যক্তিদের বের করছিলেন, তখন একেকটি পরিবারের অপেক্ষা বদলে যাচ্ছিল শোকে।
সড়কে এমন মৃত্যু শুধু একটি পরিসংখ্যান নয়; কোনো ঘরের...