বান্দরবানে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।আজ বুধবার ভোরে সরেজমিনে দেখা যায়, শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা, সিকদার পাড়াসহ বিভিন্ন নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। আর্মি পাড়া ৪ থেকে ৫ ফুট পানির নিচে রয়েছে। রাস্তায় পানি জমে বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বালাঘাটা এমডিএস পয়েন্টে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২৩২ মিলিমিটার ব...