নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটি বলছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। তাই দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি পরিশোধে প্রস্তুতি নেওয়ার জন্য সময় পাবেন কারখানা মালিকেরা।বিজিএমইএ ও বিকেএমইএ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় হওয়ার কথা ছিল। এদিন মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন তারা।...