‘ধান বেচে পায়খানা বানালু, এখন হাগবু কি খায়া?’— প্রচলিত এই কথাটির বাস্তব প্রতিফলন যেন দেখা গেছে বগুড়ার সোনাতলা পৌর এলাকার নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের সামনে রয়েছে বড় ও আধুনিক ওয়াশ ব্লক। অথচ প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে গাছের নিচে শহীদ মিনারের বেদিতে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে ও পাশে বেঞ্চ পেতে ক্লাস করছে। শিক...