নিট-ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে সামনে রেখে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ফের তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দেশের শিক্ষাব্যবস্থা আজ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এবং এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব নিয়ে পদ ছাড়তে হবে।
রাহুলের অভিযোগ, গত এক দশকে দেশে মোট ১৫২টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, অথচ একটি ক্ষেত্রেও দোষীদের বিরুদ্ধে কার্যকর শাস্তি বা দণ্ড নিশ্চিত করা যায়নি। তা...