রাজধানীর
মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান
(নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত
হোসেন। এ সময় আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার রাত
সাড়ে ৮টার দিকে নিটোরে গিয়ে আহতদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে
আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।
দুর্ঘটনায়
আহতদের চিকিৎসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসার
যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে...