নিখোঁজের দুই দিন পর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে উদ্ধার হয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি একাকী ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার। তিনি জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।পুলিশ...