বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত
সময়ে তখন স্নায়ুক্ষয়ী লড়াই চলছে। দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বল ধরে দারুণ এক শটে বল জালে
পাঠিয়ে দেন স্পেনের তরুণ তারকা নিকো উইলিয়ামস। উদযাপনে মেতে উঠেছিল গোটা স্প্যানিশ
দল। কিন্তু মুহূর্তের মধ্যেই আনন্দ বিষাদে রূপ নেয়, যখন রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে
গোলটি বাতিল ঘোষণা করেন। মেটলাইফ স্টেডিয়ামের সেই গোল বাতিল নিয়েই এখন শুরু হয়েছে তীব্র
বিতর্ক।
ম্যাচের ৯৬তম মিনিটে ওই
গোলটি বাতিল করেছিলেন রেফারি স্লাভকো ভিনচিচ। রেফারির মতে, বল উইলিয়ামসের পায়ে যাওয়ার
ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনার...