মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট দানিয়েল অর্তেগা। ক্ষমতায় আছেন প্রায় দুই দশক ধরে। তিনি ঘোষণা করেছেন, দেশটিতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এমন ঘোষণার পর তার সামনে নির্বাচন সংক্রান্ত আর চ্যালেঞ্জ থাকছে না। পাশাপাশি তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে পরিচালিত শাসনব্যবস্থা আরও সুসংহত হলো।১৯৮০-এর দশকে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর, ২০০৭ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছেন অর্তেগা। তিনি এক ভাষণে বললেন, এই পদক্ষেপের ফলে বিরোধীদের ক্ষমত...