মানুষ প্রতিদিন অসংখ্য ঘটনা, দৃশ্য ও তথ্যের মুখোমুখি হয়। কিন্তু সবকিছু স্মৃতিতে স্থায়ী জায়গা পায় না। কিছু ঘটনা দীর্ঘদিন মনে থাকে, আবার অনেক কিছুই অল্প সময়ের মধ্যে ভুলে যায় মানুষ। কোন তথ্য স্মৃতিতে সংরক্ষিত হবে আর কোনটি হারিয়ে যাবে, সেই রহস্যের নতুন দিক উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অঞ্চল অ্যামিগডালা শুধু ভয় বা আগ্রাসনের মতো আবেগের সঙ্গেই যুক্ত নয়, স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ কিছু নিউরনকে স্মৃতির ‘সেভ বাটন’ হিসে...