নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন শনিবারের নির্বাচনের পর অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জোট সরকার গঠনের পথে রয়েছেন। তবে তার দল ন্যাশনাল পার্টি সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ জোটের ডানপন্থী শরিকদের হাতে ছেড়ে দিতে পারে।নির্বাচনে মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি এবং প্রধান বিরোধী দল লেবার পার্টি—দুটিই ৩০ শতাংশের কম ভোট পেয়েছে। দেশটির নির্বাচনের ইতিহাসে এই প্রথম বড় দুই দলের ভোটের হার এত নিচে নামল। বাম, ডান ও মধ্যপন্থী ছোট দলগুলোর দিকে ভোটারদের সরে যাওয়াকে বিশ্লেষকের...